দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ট্রেনের ধাক্কায় রাজধানীতে প্রাণ হারালেন পথচারী

রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আজমহল হোসাইন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।নিহত আজমহল হোসাইন কুমিল্লা মুরাদনগর উপজেলার পান্তি গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর সদরঘাট এলাকায় একটি পাইকারি পাঞ্জাবির দোকানে কর্মরত ছিলেন।

আরো পড়ুন , কামরাঙ্গীরচরে হোস্টেলের বাথরুমে শ্রমিকের গলা কাটা মরদেহ, হত্যার অভিযোগ

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই সকালে কদমতলী মোহাম্মদ বাগ এলাকার ভাড়া বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন তিনি। এরপর দয়াগঞ্জ এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প জানিয়েছে, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

বিষয় : মৃত্যু ট্রেনের ধাক্কা পথচারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ট্রেনের ধাক্কায় রাজধানীতে প্রাণ হারালেন পথচারী

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর দয়াগঞ্জ এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আজমহল হোসাইন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।নিহত আজমহল হোসাইন কুমিল্লা মুরাদনগর উপজেলার পান্তি গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর সদরঘাট এলাকায় একটি পাইকারি পাঞ্জাবির দোকানে কর্মরত ছিলেন।

আরো পড়ুন , কামরাঙ্গীরচরে হোস্টেলের বাথরুমে শ্রমিকের গলা কাটা মরদেহ, হত্যার অভিযোগ

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই সকালে কদমতলী মোহাম্মদ বাগ এলাকার ভাড়া বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন তিনি। এরপর দয়াগঞ্জ এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়।ধাক্কায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প জানিয়েছে, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত