গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এলআইসি (LIC) শাখার বিশেষ প্রচেষ্টায় ৫৪টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।সোমবার (২০ জুলাই ২০২৬) জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হয়।জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় জনগণের নিরাপত্তা ও সেবার অংশ হিসেবে এলআইসি (LIC) শাখা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থান থেকে ৫৪টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।আরও পড়ুন, গঙ্গাচড়ায় অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-উত্তর) এস. এম. শফিকুল ইসলামসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। জিএমপির পক্ষ থেকে জানানো হয়, জনগণের জানমাল রক্ষা, হারিয়ে যাওয়া মালামাল উদ্ধারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।