রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৮৬টি মামলা হয়েছে।বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৩০, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৪৩, তেজগাঁওয়ে ৭৮, মিরপুরে ১১৬, গুলশানে ৩৭ এবং উত্তরা বিভাগে ৩১ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ একজন এবং সিটিটিসি চারজনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন, ২১ মিলিমিটার বৃষ্টিতে ভিজল ঢাকা, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির আভাস
অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক হাজার ৫৫টি ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, নয়টি মোবাইল ফোন, একটি চাকু ও একটি কাটার।এ ছাড়া নগদ এক লাখ ১১ হাজার ৫৮৯ টাকা এবং একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ডও জব্দ করা হয়েছে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন