ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪১৪, উদ্ধার অস্ত্র-মাদক ও জাল নোট
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধের অভিযোগে ৪৭টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্র, মাদকদ্রব্য, জাল নোটসহ বিভিন্ন আলামত।শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।ডিএমপির আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে মিরপুর বিভাগে। সেখানে আটক করা হয়েছে ১১২ জনকে। এছাড়া মতিঝিল বিভাগে ৭২ জন, উত্তরা বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৩৫ জন,আরও পড়ুন, রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান, ২০ জনকে আটক করেছে পুলিশ রমনা বিভাগে ২৭ জন এবং লালবাগ বিভাগে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, অভিযানে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ৩০ কেজির বেশি গাঁজা, ১০ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট, পেথেডিন ব্যবহারের সরঞ্জাম, জাল নোটসহ বিভিন্ন সামগ্রী।এ ছাড়া উদ্ধার করা হয়েছে কয়েকটি যানবাহন, মোবাইল ফোন, নিষিদ্ধ লিফলেট ও অন্যান্য আলামত।ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।