গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা ও “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫” এর ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব ইসরাইল হাওলাদার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)।বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ (A+) অর্জনকারী শিক্ষার্থীদের এ মেধাবৃত্তি প্রদান করা হয়।
আরও পড়ুন, গ্রাম আদালত অ্যাপে প্রবেশ করলেই জানা যাবে সকল সেবার তথ্য
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, “মেধাবী ও কৃতী সন্তানদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) জনাব মোঃ জাহিদ হোসেন ভূঞা, পিপিএম (বার), (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, কৃতি শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকগণ।অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং মেধাবী শিক্ষার্থীদের এ অর্জনকে উপস্থিত সবাই আন্তরিকভাবে অভিনন্দন জানান।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন