চলতি মে মাসের প্রথম ১১ দিনে দেশে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এতে দৈনিক গড়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরও পড়ুন , রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন, বাড়ছে দেশের রিজার্ভ
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মে পর্যন্ত দেশে এসেছে মোট ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে প্রায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।এর আগে গত এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চ মাসে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করছে।
আরও পড়ুন , কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংক বুথ বাধ্যতামূলক
বিষয় : রেমিট্যান্স ডলার বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
চলতি মে মাসের প্রথম ১১ দিনে দেশে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এতে দৈনিক গড়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ১১ লাখ ডলার।মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরও পড়ুন , রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন, বাড়ছে দেশের রিজার্ভ
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মে পর্যন্ত দেশে এসেছে মোট ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা বছর ব্যবধানে প্রায় ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।এর আগে গত এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চ মাসে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করছে।
আরও পড়ুন , কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংক বুথ বাধ্যতামূলক

আপনার মতামত লিখুন