দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংক বুথ বাধ্যতামূলক

পশুর হাটে জাল নোটের বিস্তার ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

কোরবানির পশুর হাটে জাল নোটের বিস্তার ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সারাদেশের অনুমোদিত পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করতে হবে। এ সেবা দিতে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দেয়া হয়েছে।রোববার জারি করা এক সার্কুলারে বলা হয়, প্রতিটি বুথে একজন অভিজ্ঞ ক্যাশ অফিসার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থাকবে জাল নোট শনাক্তকরণ মেশিন।

আরও  পড়ুন , মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নতুন অগ্রিম আয়কর

হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত ক্রেতা ও বিক্রেতাদের বিনামূল্যে এ সেবা দিতে হবে।বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, উপজেলা পর্যায়ের পশুর হাটেও এ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দ্রুত কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে।কোনো জাল নোট শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের ফলে কোরবানির হাটে নিরাপদ ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত হবে এবং জাল নোট চক্রের তৎপরতা কমে আসবে।

আরও পড়ুন , ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ

বিষয় : নির্দেশনা জাল নোট ব্যাংক বুথ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংক বুথ বাধ্যতামূলক

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

কোরবানির পশুর হাটে জাল নোটের বিস্তার ঠেকাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সারাদেশের অনুমোদিত পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করতে হবে। এ সেবা দিতে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দেয়া হয়েছে।রোববার জারি করা এক সার্কুলারে বলা হয়, প্রতিটি বুথে একজন অভিজ্ঞ ক্যাশ অফিসার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থাকবে জাল নোট শনাক্তকরণ মেশিন।

আরও  পড়ুন , মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নতুন অগ্রিম আয়কর

হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত ক্রেতা ও বিক্রেতাদের বিনামূল্যে এ সেবা দিতে হবে।বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, উপজেলা পর্যায়ের পশুর হাটেও এ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দ্রুত কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে।কোনো জাল নোট শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের ফলে কোরবানির হাটে নিরাপদ ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত হবে এবং জাল নোট চক্রের তৎপরতা কমে আসবে।

আরও পড়ুন , ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত