দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নতুন অগ্রিম আয়কর

প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার। প্রস্তাব অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে সিসিভেদে মোটরসাইকেলে বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা এবং এলাকাভেদে ব্যাটারিচালিত অটোরিকশায় এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কর আরোপ করা হতে পারে।

আরও পড়ুন, ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়ছে রেমিট্যান্স

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেটসংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। নতুন প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কোনো কর দিতে হবে না। তবে ১১১ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের জন্য বছরে দুই হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য পাঁচ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হবে।

আরও পড়ুন, আকুর বিল পরিশোধে কমল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Bangladesh Road Transport Authority বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৯ লাখ। এর মধ্যে করযোগ্য মোটরসাইকেল থেকে বছরে প্রায় এক হাজার ৫২০ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা দেখছে সরকার।এদিকে ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও নতুন কর কাঠামো প্রস্তাব করা হয়েছে। সিটি করপোরেশন এলাকায় বছরে পাঁচ হাজার, পৌরসভায় দুই হাজার এবং ইউনিয়ন পর্যায়ে এক হাজার টাকা কর নির্ধারণের চিন্তা করা হচ্ছে।

আরও পড়ুন, ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ

তবে এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, নতুন কর আরোপ করা হলে মোটরসাইকেলের বিক্রি ও উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান Honda হোন্ডার কর্মকর্তারা বলছেন, সাধারণ মধ্যবিত্ত ব্যবহারকারীদের ওপর এই করের চাপ পড়বে সবচেয়ে বেশি। অর্থনীতিবিদদের মতে, রাজস্ব বাড়াতে সরকার এই উদ্যোগ নিলেও অনিবন্ধিত ব্যাটারিচালিত অটোরিকশাকে করজালে আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

বিষয় : মোটরসাইকেল আয়কর ব্যাটারিচালিত অটোরিকশা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নতুন অগ্রিম আয়কর

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার। প্রস্তাব অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে সিসিভেদে মোটরসাইকেলে বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা এবং এলাকাভেদে ব্যাটারিচালিত অটোরিকশায় এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কর আরোপ করা হতে পারে।

আরও পড়ুন, ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়ছে রেমিট্যান্স

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাজেটসংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন। নতুন প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কোনো কর দিতে হবে না। তবে ১১১ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের জন্য বছরে দুই হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য পাঁচ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হবে।

আরও পড়ুন, আকুর বিল পরিশোধে কমল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Bangladesh Road Transport Authority বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৯ লাখ। এর মধ্যে করযোগ্য মোটরসাইকেল থেকে বছরে প্রায় এক হাজার ৫২০ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা দেখছে সরকার।এদিকে ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও নতুন কর কাঠামো প্রস্তাব করা হয়েছে। সিটি করপোরেশন এলাকায় বছরে পাঁচ হাজার, পৌরসভায় দুই হাজার এবং ইউনিয়ন পর্যায়ে এক হাজার টাকা কর নির্ধারণের চিন্তা করা হচ্ছে।

আরও পড়ুন, ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ

তবে এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, নতুন কর আরোপ করা হলে মোটরসাইকেলের বিক্রি ও উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান Honda হোন্ডার কর্মকর্তারা বলছেন, সাধারণ মধ্যবিত্ত ব্যবহারকারীদের ওপর এই করের চাপ পড়বে সবচেয়ে বেশি। অর্থনীতিবিদদের মতে, রাজস্ব বাড়াতে সরকার এই উদ্যোগ নিলেও অনিবন্ধিত ব্যাটারিচালিত অটোরিকশাকে করজালে আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত