আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা দেশে থাকা পরিবারের কাছে অর্থ পাঠানো বাড়িয়েছেন। চলতি মে মাসের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ৯ দিনে দেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে এসেছে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ হাজার ৬৩০ কোটি টাকা।
আরও পড়ুন, ১০ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিলের সুযোগ, নতুন প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ১ শতাংশ বেশি। ফলে মে মাসে দৈনিক গড়ে রেমিট্যান্স প্রবাহ প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার কাছাকাছি রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, প্রবাসী আয়ে এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত বহন করছে।
আরও পড়ুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রভাব: চার মাসেই দ্বিগুণ আমদানি
চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত ১০ মাসে দেশে এসেছে ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার। এতে প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
আরও পড়ুন, লাগামহীন নিত্যপণ্যের দামে চাপে সাধারণ মানুষ, ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের উদ্যোগ, ব্যাংকিং চ্যানেল সহজীকরণ এবং প্রণোদনা ব্যবস্থার কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী দিনে এ প্রবাহ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিষয় : রেমিট্যান্স প্রবাসী ঈদুল আজহা

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন