দেশের ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের সুযোগ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা।কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সুবিধার আওতায় সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল করা যাবে। পাশাপাশি ঋণ নিয়মিত হলে প্রথম দুই বছর পরিশোধে বিরতি সুবিধাও পাওয়া যাবে।তবে ৩১ মার্চ পর্যন্ত যাদের ঋণ খেলাপি হয়েছে, তারাই এই সুযোগ নিতে পারবেন। যারা আগে নীতিসহায়তার মাধ্যমে ঋণ নিয়মিত করেছেন, তারা নতুন সুবিধার আওতায় পড়বেন না।
আরও পড়ুন , লাগামহীন নিত্যপণ্যের দামে চাপে সাধারণ মানুষ, ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
আবেদনকারীদের ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। ব্যাংকগুলোকে তিন মাসের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এছাড়া এককালীন ঋণ পরিশোধের সুযোগও রাখা হয়েছে, যেখানে এক বছর সময় পাবেন গ্রাহকরা।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আবেদন ও নিষ্পত্তির পুরো প্রক্রিয়া ব্যাংকের পরিচালনা পর্ষদের মাধ্যমে সম্পন্ন হবে এবং নতুন ঋণ সুবিধা দেওয়া হবে না যতক্ষণ না পুরনো ঋণ পরিশোধ হয়।ব্যাংক খাতে দীর্ঘদিনের খেলাপি ঋণ পরিস্থিতি ও শিল্প খাতের সংকট মোকাবিলায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন , আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
বিষয় : ব্যাংক পুনঃতফসিল ব্যবসাপ্রতিষ্ঠান

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন