পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।সোমবার রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি কালাইয়া বন্দরের বিভিন্ন এলাকায় পৌঁছালে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।অভিযোগ রয়েছে, কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদারকে মারধর করা হয়। আরও পড়ুন , আজ শহীদ ওসমান হাদীর ৩৩তম জন্মদিনএকই সঙ্গে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া ব্যবসায়ী ও ইউপি সদস্য ফখরুল ইসলাম ফোরকানও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।পরে সাবেক ইউপি চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদের বাসভবনেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ছাত্রদল নেতা রাজন মনসুর। তার দাবি, হামলা বা লুটপাটে তাদের কেউ জড়িত নন; ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।এদিকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।