দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বাউফলের কালাইয়া বন্দরে বিক্ষোভ ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

বিক্ষোভ ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।সোমবার রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি কালাইয়া বন্দরের বিভিন্ন এলাকায় পৌঁছালে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।অভিযোগ রয়েছে, কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদারকে মারধর করা হয়। 

আরও  পড়ুন , আজ শহীদ ওসমান হাদীর ৩৩তম জন্মদিন

একই সঙ্গে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া ব্যবসায়ী ও ইউপি সদস্য ফখরুল ইসলাম ফোরকানও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।পরে সাবেক ইউপি চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদের বাসভবনেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ছাত্রদল নেতা রাজন মনসুর। তার দাবি, হামলা বা লুটপাটে তাদের কেউ জড়িত নন; ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।এদিকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : বিক্ষোভ ব্যবসাপ্রতিষ্ঠান হামলা-ভাঙচুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বাউফলের কালাইয়া বন্দরে বিক্ষোভ ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।সোমবার রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি কালাইয়া বন্দরের বিভিন্ন এলাকায় পৌঁছালে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।অভিযোগ রয়েছে, কালাইয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদারকে মারধর করা হয়। 

আরও  পড়ুন , আজ শহীদ ওসমান হাদীর ৩৩তম জন্মদিন

একই সঙ্গে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া ব্যবসায়ী ও ইউপি সদস্য ফখরুল ইসলাম ফোরকানও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।পরে সাবেক ইউপি চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদের বাসভবনেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ছাত্রদল নেতা রাজন মনসুর। তার দাবি, হামলা বা লুটপাটে তাদের কেউ জড়িত নন; ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।এদিকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত