দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২৬ বিলিয়ন মার্কিন ডলারে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১১ মে পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ২২৬ দশমিক ৩৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মানদণ্ড আইএমএফের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৬৫ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহেও বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে।
আরও পড়ুন , কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংক বুথ বাধ্যতামূলক
১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে এসেছে ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।শুধু ১ থেকে ৯ মে সময়ে দেশে এসেছে ১ দশমিক ০২৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৮৬৪ মিলিয়ন ডলার।আর ৭ থেকে ৯ মে—এই তিন দিনে এসেছে ২৭৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স।অর্থনীতিবিদরা বলছেন, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা, ব্যাংকিং সেবা সহজীকরণ এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন , মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নতুন অগ্রিম আয়কর
বিষয় : রেমিট্যান্স ব্যাংক রিজার্ভ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন