বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার ঝুঁকি ও আন্তর্জাতিক সতর্কবার্তা জারির প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের সাথে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর অনলাইন সংযোগ, আন্তঃব্যাংক লেনদেন এবং অন্যান্য আর্থিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত একটি বার্তা প্রদর্শিত হতে দেখা যায়। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পরপরই ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়।
আরোও পড়ুন,দেশের বাজারে ফের কমল সোনার দাম
এরপর থেকে সাইটটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং সুরক্ষা জোরদারে কাজ চালিয়ে যাচ্ছেন কারিগরি বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ডিজিটাল নিরাপত্তার পূর্ণাঙ্গ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ওয়েবসাইটটি চালুর ঝুঁকি নেওয়া হচ্ছে না। সাইটটি পুনরায় চালুর নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।আন্তর্জাতিক পরিমণ্ডলে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’ (PHP)-তে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার হুমকি ও উদ্বেগ তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ এই দুর্বলতাগুলো শনাক্ত করে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার থেকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাকে সাইবার নিরাপত্তা বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়। সেই নির্দেশনার আলোকে নিজস্ব স্পর্শকাতর ডেটা ও সিস্টেম সুরক্ষিত রাখতে সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন