দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্বমানের অ্যাথলেট তৈরিতে দীর্ঘমেয়াদি সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়ানো এবং বিজয়ী মঞ্চে জাতীয় সঙ্গীত বাজানো পুরো জাতির জন্য পরম গৌরব ও ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি এই জাতীয় প্রতিযোগিতার আনুষ্ঠিক উদ্বোধন ঘোষণা করেন।রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও বিষণ্নতা থেকে দূরে রেখে একটি সুস্থ-সবল জাতি গঠনে খেলাধুলার প্রসারের কোনো বিকল্প নেই। অ্যাথলেটিকসকে সব ধরনের ক্রীড়ার মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক সাফল্য অর্জনে আমাদের নিজেদের দক্ষ খেলোয়াড় তৈরি করতে হবে। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যকর ভূমিকা রাখছেন জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করার কাজ শুরু করেছে। এ সময় তিনি অবৈধভাবে দখলে থাকা মাঠগুলো পুনরুদ্ধার এবং নারীদের জন্য ক্রীড়াক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টির জোর তাগিদ দেন।

আরোও পড়ুন,

এছাড়া দেশের ক্রীড়া খাতকে এগিয়ে নিতে স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স এবং আধুনিক স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা তুলে ধরা হয়। আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে সরকারের পাশাপাশি ব্যাংক, বীমা ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। অ্যাথলেটিকসের এই বিশেষ আসরটি বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।

বিষয় : বিশ্বমানের অ্যাথলেট পৃষ্ঠপোষকতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিশ্বমানের অ্যাথলেট তৈরিতে দীর্ঘমেয়াদি সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x