দৈনিক সংবাদ দিগন্ত

প্রথম ১৩ দিনে রেমিট্যান্স ১৩৬ কোটি ডলার, রেকর্ড প্রবাহে অর্থনীতিতে স্বস্তি

চলতি মাসের প্রথম ১৩ দিনেই দেশে এসেছে ১৩৬ কোটি ২২ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৪৮ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জুনের এই সময়ের মধ্যে রাষ্ট্রীয়, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংকের মাধ্যমে এই রেমিট্যান্স দেশে আসে।এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ২৯ কোটি ৯৭ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৩৫ লাখ ডলার এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি—৮২ কোটি ৫৩ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তুলনামূলক কম অংশ।আরও  পড়ুন, আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩০ হাজার টাকাএর আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয়, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। আর মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল সর্বোচ্চ ৩৭৫ কোটি ডলারের বেশি।চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতিটি মাসেই ৩০০ কোটির বেশি ডলার রেমিট্যান্স এসেছে, যা অর্থনীতিতে ধারাবাহিক ইতিবাচক প্রবণতা নির্দেশ করছে।বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয়ের এই স্থিতিশীল প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি আনছে এবং সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখছে।

প্রথম ১৩ দিনে রেমিট্যান্স ১৩৬ কোটি ডলার, রেকর্ড প্রবাহে অর্থনীতিতে স্বস্তি