দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চীনা নাগরিকের অভিযোগ: স্ত্রী ২৪ লাখ টাকার ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে উধাওমো

স্ত্রী ২৪ লাখ টাকার ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে উধাওমো

সুদূর চীন থেকে ভালোবাসার টানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসে সংসার পেতেছিলেন চীনা নাগরিক আন হংওয়েই। কিন্তু সেই ভালোবাসার সংসারে নেমে এসেছে চরম ভাঙন। স্ত্রীর বিরুদ্ধে প্রায় ২৪ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।এ ঘটনায় গত সোমবার রাতে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আন হংওয়েই। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বাংলাদেশি নারী মোর্শেদা বেগমের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে আন হংওয়েইর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ফুলবাড়ী উপজেলায় বসবাস শুরু করেন। সংসার জীবনে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল বলে দাবি করেন আন হংওয়েই।

আরও পড়ুন, বিশেষ অভিযানে ৩ সন্দেহভাজন আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

তবে সম্প্রতি হঠাৎ করেই স্ত্রী মোর্শেদা বেগম কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই বাড়ি থেকে চলে যান। আন হংওয়েইর অভিযোগ, যাওয়ার সময় তিনি স্বামীর কাছে থাকা প্রায় ২৪ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পরিচয় সংক্রান্ত নথিপত্র সঙ্গে নিয়ে গেছেন।চীনা নাগরিক আন হংওয়েই জানান, তিনি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে তিনি আইনি ও ব্যক্তিগত নানা জটিলতার মুখোমুখি হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।এ বিষয়ে ফুলবাড়ী থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টির সত্যতা যাচাইয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

বিষয় : গুরুত্বপূর্ণ ডলার স্ত্রীর বিরুদ্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৬ জুন ২০২৬

চীনা নাগরিকের অভিযোগ: স্ত্রী ২৪ লাখ টাকার ডলার ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে উধাওমো

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সুদূর চীন থেকে ভালোবাসার টানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসে সংসার পেতেছিলেন চীনা নাগরিক আন হংওয়েই। কিন্তু সেই ভালোবাসার সংসারে নেমে এসেছে চরম ভাঙন। স্ত্রীর বিরুদ্ধে প্রায় ২৪ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।এ ঘটনায় গত সোমবার রাতে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আন হংওয়েই। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বাংলাদেশি নারী মোর্শেদা বেগমের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে আন হংওয়েইর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ফুলবাড়ী উপজেলায় বসবাস শুরু করেন। সংসার জীবনে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল বলে দাবি করেন আন হংওয়েই।

আরও পড়ুন, বিশেষ অভিযানে ৩ সন্দেহভাজন আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

তবে সম্প্রতি হঠাৎ করেই স্ত্রী মোর্শেদা বেগম কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই বাড়ি থেকে চলে যান। আন হংওয়েইর অভিযোগ, যাওয়ার সময় তিনি স্বামীর কাছে থাকা প্রায় ২৪ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পরিচয় সংক্রান্ত নথিপত্র সঙ্গে নিয়ে গেছেন।চীনা নাগরিক আন হংওয়েই জানান, তিনি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে তিনি আইনি ও ব্যক্তিগত নানা জটিলতার মুখোমুখি হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।এ বিষয়ে ফুলবাড়ী থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টির সত্যতা যাচাইয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত