দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিশেষ অভিযানে ৩ সন্দেহভাজন আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

বিশেষ অভিযানে ৩ সন্দেহভাজন আসামি গ্রেফতার

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার তদন্তে সন্দেহভাজন তিন আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ সোহান হোসেন (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর এলাকার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগরের কাশিমপুর নামাবাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।এদিকে প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ বিপ্লব হাসান (২৭)-কে গ্রেফতার করা হয়েছে। 

আরও  পড়িুন, ঈশ্বরদীতে জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ

তার বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঝাপাড়া কালিচরণ এলাকায়। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানার কড্ডা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।অপরদিকে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে আশরাফুল (২৮)-কে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : অভিযান সন্দেহভাজন তদন্তে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিশেষ অভিযানে ৩ সন্দেহভাজন আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার তদন্তে সন্দেহভাজন তিন আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ সোহান হোসেন (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর এলাকার বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর মহানগরের কাশিমপুর নামাবাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।এদিকে প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ বিপ্লব হাসান (২৭)-কে গ্রেফতার করা হয়েছে। 

আরও  পড়িুন, ঈশ্বরদীতে জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ

তার বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঝাপাড়া কালিচরণ এলাকায়। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানার কড্ডা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।অপরদিকে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে আশরাফুল (২৮)-কে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত