গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৯ জুলাই ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার তদন্তে জড়িত ও সন্দেহভাজন ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা, যৌতুকের জন্য মারপিট এবং ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলার তদন্তে ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় আনোয়ার হোসেন ওরফে সেভেন (৩৬), মোঃ শাকিল মিয়া (৩৩) এবং ফরহাদ ওরফে ফাহাদকে (২৬)।এছাড়া যৌতুকের জন্য মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মানিক মিয়া (৩০)-কে গ্রেপ্তার করা হয়।আরও পড়ুন, হরিনাথপুরে নাছকাটী ২০ পিস ইয়াবাসহ হান্নান খান নামে এক ব্যক্তি আটকঅন্যদিকে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ আরিফ (২৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।স্থানীয় সচেতন মহল অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।