দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩১৪ দশমিক ২৫ মিলিয়ন ডলারে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৩৮ দশমিক ৫ মিলিয়ন ডলারে।
আরও পড়ুন, কৃষি খাতে ঋণ খেলাপির রেকর্ড উল্লম্ফন, এক বছরে বেড়ে ৩২ শতাংশ
এর আগে, ২৫ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৮২ দশমিক ২৫ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৫৩২ দশমিক ৩০ মিলিয়ন ডলার।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ নির্ধারণ করা হয়। আন্তর্জাতিকভাবে এই পদ্ধতিকেই প্রকৃত রিজার্ভ হিসাবের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে।অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ধারাবাহিক বৃদ্ধি দেশের আমদানি ব্যয় মেটানো, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং সামষ্টিক অর্থনীতিতে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিষয় : ডলার ঊর্ধ্বমুখী মুদ্রার রিজার্ভ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন