দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জরুরি অবস্থার বিরুদ্ধে আইনি লড়াই

জরুরি অবস্থার বিরুদ্ধে আইনি লড়াই
জরুরি অবস্থার বিরুদ্ধে আইনি লড়াই

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় গভর্নরের শাসন ও জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির চেয়ারম্যান গহর আলী খান বলেছেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ও সাংবিধানিক লড়াই চালিয়ে যাবে তাঁর দল। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গহর আলী খান বলেন, গভর্নরের শাসন ও জরুরি অবস্থা জারির বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আবেদন করছেন। পিটিআই অবাধ গণতান্ত্রিক ব্যবস্থা এবং স্বাধীন বিচার বিভাগের পক্ষে বলেও উল্লেখ করেন তিনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত দল পিটিআই গভর্নরের শাসন ও জরুরি অবস্থা জারির পদক্ষেপকে অবৈধ বলে দাবি করেছে। দলটির নেতাদের অভিযোগ, গণতান্ত্রিকভাবে পরিচালিত একটি প্রাদেশিক সরকারকে কার্যত অকার্যকর করে দেওয়ার এই সিদ্ধান্ত রাজনৈতিক সংকট আরও বাড়াতে পারে। পিটিআইয়ের সাধারণ সম্পাদক সালমান আকবর রাজাও সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেন, আন্দোলন করা তাঁদের অধিকার। একই সঙ্গে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার উদ্যোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, জমিয়তে উলামায়ে ইসলাম-পাকিস্তানের নেতা মাওলানা ফজলুর রহমানের মধ্যস্থতায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কয়েকটি বিষয়ে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু পরে সরকার আলোচ্যসূচি পরিবর্তন করে।

আরোও পড়ুন,যন্তর মন্তরে বিক্ষোভ বন্ধ, আন্দোলনের মাঠে ভাড়া আরোপ নিয়ে বিতর্ক

 ইমরান খানের মুক্তিসহ বিভিন্ন দাবিতে পিটিআই এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধ চলার মধ্যেই গত রোববার খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির ঘোষণা দেওয়া হয়। পাকিস্তান সরকার সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ পদক্ষেপ নেওয়ার কথা জানায়। এর ফলে পিটিআই পরিচালিত প্রাদেশিক সরকারের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, সরকার ও পিটিআইয়ের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করছেন মাওলানা ফজলুর রহমান। সম্ভাব্য সংঘাত এড়াতে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সরকারের উদ্দেশ্য নয়। তাঁর ভাষ্য, সন্ত্রাসবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে। গভর্নরের শাসন জারির পর পেশোয়ারে সড়ক অবরোধের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পরে সেগুলো খুলে দেওয়া হয়। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শহরটিতে সাত দিনের জন্য সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। এখন হাইকোর্টে পিটিআইয়ের আবেদনের মাধ্যমে এই রাজনৈতিক ও সাংবিধানিক সংকট কোন দিকে এগোয়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

বিষয় : জরুরি লড়াই বিরুদ্ধে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জরুরি অবস্থার বিরুদ্ধে আইনি লড়াই

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
জরুরি অবস্থার বিরুদ্ধে আইনি লড়াই
0:00 0:00
1.0x