দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ফ্রান্সের মাধ্যমিক বিদ্যালয়ে গুলির ঘটনায় ১৪ বছরের শিক্ষার্থী গ্রেপ্তার

১৪ বছরের শিক্ষার্থী গ্রেপ্তার

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ওবানেতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে গুলির ঘটনায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত দুই শিক্ষকের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) লাকানাল মাধ্যমিক বিদ্যালয়ে এ গুলির ঘটনা ঘটে। ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, এ ঘটনায় এক শিক্ষার্থীকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এবং বুশ-দ্যু-রোন বিভাগের আইনপ্রণেতা সাবরিনা রুশাশের সঙ্গে বিদ্যালয়টি পরিদর্শনে যাচ্ছিলেন। ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, আহত প্রধান শিক্ষকের বয়স ৫৩ বছর। তাঁর ডান নিতম্বে গুলি লেগেছে। 

আরও পড়ুন,করাচিতে ১০ দিন ১৪৪ ধারা জারি

অপর আহত শিক্ষক ৩৭ বছর বয়সী। তাঁর উরুতে গুলি লেগেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দুজনের আঘাত প্রাণঘাতী নয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। ওবান শহরের মেয়র জ্যঁ-পিয়ের স্কুইলারি জানিয়েছেন, এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের বিভিন্ন স্থানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ঘটনার সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ে কোনো অবরোধও ছিল না। শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, এ ঘটনা ফরাসি সমাজে সহিংসতা ছড়িয়ে পড়ার উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কথা বলা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, এমন হামলার মুখেও ক্ষতিগ্রস্ত শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপরিবারের পাশে ফ্রান্সের জাতীয় শিক্ষা ব্যবস্থা ঐক্যবদ্ধভাবে থাকবে।

বিষয় : গ্রেপ্তার বিদ্যালয় ফ্রান্স

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ফ্রান্সের মাধ্যমিক বিদ্যালয়ে গুলির ঘটনায় ১৪ বছরের শিক্ষার্থী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x