গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: মো. হাসিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার, কালীগঞ্জ। সোহা তামান্না, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা।
আরও পড়ুন,তিন জেলায় সরাসরি কৃষকের ধান কিনবে সরকার
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা। আয়োজনে ‘শিশু মেলা স্কুল’-এর শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো অনুষ্ঠানকে এক আনন্দমুখর পরিবেশ ও ভিন্ন মাত্রা দান করে। আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, সুশিক্ষা নিশ্চিতকরণ এবং সমাজ থেকে বাল্যবিয়ে রোধে সর্বস্তরে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন