ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে শনিবার তাঁকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে তৃণমূলের আরও কয়েকজন নেতা ছিলেন।শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেন মমতা ব্যানার্জি। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ অন্যরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধর্না প্রত্যাহার করে সরে যেতে বলে। তবে তাঁরা অবস্থান চালিয়ে গেলে পুলিশ তাঁদের আটক করে।তৃণমূল কংগ্রেসের দাবি, আটক নেতাদের একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাঁদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন, ইউক্রেনে বেসামরিক যাত্রীবাহী বাসে হামলার অভিযোগ
এদিকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লি পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। তবে আয়োজকেরা কর্মসূচি নির্ধারিত সময়েই পালনের ঘোষণা দেন।কর্মসূচিতে যোগ দিতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, সৌরভ ও আশুতোষ মুম্বাই থেকে উড়োজাহাজে দিল্লি আসেন। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাঁদের উড়োজাহাজ অবতরণের পরপরই তাঁদের আটক করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। অভিজিৎ দীপকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিমান থেকে আটকের দৃশ্য সরাসরি সম্প্রচার করেন বলে জানা গেছে।নির্বাচন কমিশনবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। একই দিনে মমতা ব্যানার্জিসহ একাধিক রাজনৈতিক নেতাকে আটকের ঘটনায় রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
বিষয় : তৃণমূল নয়াদিল্লি ব্যানার্জিকে আটক

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন