দৈনিক সংবাদ দিগন্ত

ইরানে সংগীত শিল্পীদের ওপর বেত্রাঘাতের শাস্তি

ইরানের সড়কে কারা হিজাব ছাড়া চলাফেরা করছেন, তা নজরদারি করে পুলিশ

ছবি: ইরানের সড়কে কারা হিজাব ছাড়া চলাফেরা করছেন, তা নজরদারি করে পুলিশ

ইরানে গায়িকা পারাস্তো আহমাদি ও তাঁর প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। অনলাইনে ‘অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের’ অভিযোগে তাঁদের এই শাস্তি দেওয়া হয়। একই সঙ্গে আগামী দুই বছর তাঁদের সব ধরনের শৈল্পিক ও সংগীতসংক্রান্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ইরানের সংবাদ ওয়েবসাইট ইমতেদাদ এ তথ্য প্রকাশ করে। আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে ওয়েবসাইটটি জানায়, গায়িকা পারাস্তো আহমাদি ও তাঁর দলের চার সদস্যের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশের পর তাঁদের বিরুদ্ধে মামলা হয়। 

আরও পড়ুন,ফেডারেল আদালতে মামলা নিতে পারবেন ট্রাম্প

ওই ভিডিওতে দেখা যায়, ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরে পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে হিজাব ছাড়াই গান পরিবেশন করছেন আহমাদি। ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। দেশটির আইন অনুযায়ী, নারীদের পোশাকবিধি মেনে চলতে হয়। তবে সাম্প্রতিক সময়ে তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারীকে হিজাব ছাড়া চলাচল করতে দেখা যাচ্ছে। গায়িকা ও তাঁর দলের সদস্যদের শাস্তির বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে ইরানি কর্তৃপক্ষের মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। পশ্চিমা দেশগুলোর সরকার ও মানবাধিকার সংগঠনগুলো বেত্রাঘাতকে নির্যাতন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করে আসছে। তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান। 

আরও পড়ুন,ইউরোপে নতুন নিরাপত্তা সংকটের আশঙ্কা

দেশটির বক্তব্য, পশ্চিমা দেশগুলোর উচিত নিজেদের মানবাধিকার পরিস্থিতির দিকে নজর দেওয়া। ২০২২ সালে কুর্দি-ইরানি তরুণী মাসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ঠিকমতো হিজাব না পরার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনার পর নারীদের জন্য বাধ্যতামূলক হিজাবের বিধান বিক্ষোভের অন্যতম প্রধান ইস্যু হয়ে ওঠে। এরপর থেকে দেশটির বিভিন্ন স্থানে নারীদের মধ্যে হিজাববিধি অমান্য করার প্রবণতা বেড়েছে। একই সঙ্গে নিয়মটি প্রয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের কঠোরতা আগের তুলনায় কমেছে এবং বেছে বেছে তা কার্যকর করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয় : ইরানে সংগীতশিল্পীদের বেত্রাঘাতের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইরানে সংগীত শিল্পীদের ওপর বেত্রাঘাতের শাস্তি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x