দৈনিক সংবাদ দিগন্ত

গাজা যুদ্ধের পর ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি

২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের মোট ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটিই সর্বোচ্চ রেকর্ড। আত্মহত্যাকারীদের মধ্যে গাজা যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনারাও রয়েছেন।সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানি

ছবি: ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের মোট ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটিই সর্বোচ্চ রেকর্ড। আত্মহত্যাকারীদের মধ্যে গাজা যুদ্ধে অংশ নেওয়া সাবেক সেনারাও রয়েছেন।সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হ

ইসরায়েলের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীতে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশটির ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটিই সর্বোচ্চ সংখ্যা বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। সোমবার (২৩ নভেম্বর) হারেৎজের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত ও রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন। তাঁরা গাজা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে আত্মহত্যার সময় তাঁরা আর সক্রিয় দায়িত্বে ছিলেন না।

আরও পড়ুন,ফেডারেল আদালতে মামলা নিতে পারবেন ট্রাম্প

 এ ছাড়া চলতি বছর দেশটির পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন। হারেৎজ জানায়, গাজা যুদ্ধ শুরুর আগে এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনা আত্মহত্যা করতেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত সক্রিয় দায়িত্বে থাকা সাতজন সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২। তবে এসব পরিসংখ্যানে সক্রিয় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর আত্মহত্যা করা সেনাদের তথ্য অন্তর্ভুক্ত করা হয় না। ফলে প্রকৃত চিত্র আরও বিস্তৃত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর জনবলবিষয়ক অধিদপ্তরের এক কর্মকর্তা হারেৎজকে বলেন, আগের বছরগুলোতে কিছু ঘটনা নজর এড়িয়ে গেলেও আত্মহত্যার সংখ্যা বাড়ছে, তা অস্বীকার করার সুযোগ নেই। 

আরও পড়ুন,ইউরোপে নতুন নিরাপত্তা সংকটের আশঙ্কা

হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণা গবেষণাকেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছেন, বিশেষ করে ২০২৬ সাল ও পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা রিজার্ভ সেনারা আত্মহত্যার ঝুঁকিতে রয়েছেন। তাঁর মতে, আগামী বছরগুলো এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেনাবাহিনীর তথ্যমতে, চলতি বছর আত্মহত্যা করা সাবেক ১৭ সেনার মধ্যে ১০ জনের ক্ষেত্রে সামরিক দায়িত্বের সঙ্গে আত্মহত্যার যোগসূত্র থাকার উচ্চ সম্ভাবনা রয়েছে। আরেকটি ঘটনা পর্যালোচনাধীন। প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব মোকাবিলায় ইসরায়েলি সামরিক বাহিনী চাপের মুখে রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে।

বিষয় : গাজা যুদ্ধের আত্মহত্যার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাজা যুদ্ধের পর ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x