দৈনিক সংবাদ দিগন্ত

নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই

অভিনেতা সোহেল খান
অভিনেতা সোহেল খান
ছবি: অভিনেতা সোহেল খান

জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মীরা। অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল খানের মৃত্যুর সময়কার ঘটনা তুলে ধরেছেন। তাঁরা দুজনই ‘নসিব’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় গিয়েছিলেন। জয় জানান, বগুড়ার হোটেল মম ইনে একসঙ্গে অবস্থান করছিলেন তাঁরা। 

আরও পড়ুন,আজানের ধ্বনিতে চারপাশ শান্ত হয়ে আসে: প্রিয়াঙ্কা

সকালে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল। তাঁর জন্য নিচে গাড়ি অপেক্ষা করছিল। প্রোডাকশনের একজন সদস্য তাঁকে নিতে কক্ষে গেলে বের হওয়ার সময়ই মাটিতে পড়ে যান তিনি। পরে তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। প্রথমে সকালের নাশতায় ড্রাগন ফল খাওয়ার প্রতিক্রিয়া হতে পারে বলে কেউ কেউ ধারণা করেছিলেন। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করেন। একক নাটক ও ধারাবাহিক দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি।

আরও পড়ুন,বলিউডে আসার আগে কঠিন পরীক্ষায় পড়েছিলেন দীপিকা

  নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। সোহেল খানের ভাষ্য অনুযায়ী, ফারুকী তাঁকে বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন এবং অভিনয়ের প্রয়োজনে কঠোরভাবে তৈরি করেছেন। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও পরিচিতি পান তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘দেশা: দ্য লিডার’, ‘বীর’ ও ‘শান’। সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় গ্যারেজের মালিক চরিত্রে অভিনয় করেন তিনি।

বিষয় : নাটক অভিনেতা চলচ্চিত্রের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x