বলিউডে পা রাখার আগে অভিনয়ের প্রশিক্ষণ নিতে গিয়ে বেশ কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পরিচারিকার চরিত্রে অভিনয়ের অনুশীলন করতে গিয়ে ঝাড়ু দেওয়ার দৃশ্য ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারছিলেন না তিনি। একপর্যায়ে হতাশ হয়ে প্রায় কেঁদেই ফেলেছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি সেই পুরোনো স্মৃতির কথা জানিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খের। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক আলোচনায় দীপিকার অভিনয় শেখার সময়কার এই ঘটনা তুলে ধরেন অনুপম খের। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয়ের আগে অনুপম খেরের অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স করেছিলেন দীপিকা। প্রতিষ্ঠানটির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। অনুপম খের জানান, তখন দীপিকা একজন পরিচিত মডেল ছিলেন। পরিচালক ফারাহ খান তাকে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের জন্য নির্বাচন করেন। তবে মডেলিংয়ের পাশাপাশি মার্জিত পরিবেশে বেড়ে ওঠার কারণে তার আচরণে একটা আভিজাত্য ছিল। সাধারণ কাজও তিনি বেশ পরিপাটি ভঙ্গিতে করতেন। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে চরিত্র অনুযায়ী আচরণ বদলানো জরুরি। তাই একদিন ক্লাসে দীপিকাকে একজন গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে বলেন অনুপম। চরিত্রটির কাজ ছিল মেঝে ঝাড়ু দেওয়া।
আরও পড়ুন,বাপ্পি লাহিড়ীর ঘোষিত সোনা-রুপার মূল্য এখন প্রায় ৩ কোটি ২৭ লাখ
কিন্তু দীপিকা ঝাড়ু দেওয়ার সময়ও নিজের স্বাভাবিক মার্জিত ভঙ্গি ধরে রাখছিলেন। বিষয়টি বোঝাতে অনুপম খের নিজের বাড়ির পরিচারিকাকে ডেকে এনে তার সামনে ঝাড়ু দিতে বলেন। এরপর সেই স্বাভাবিক ভঙ্গি অনুসরণ করে দীপিকাকে আবার অভিনয় করতে বলেন।অনুপম জানান, অভিনয় বিশ্বাসযোগ্য না হওয়া পর্যন্ত অনুশীলন চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন তিনি। এতে শুরুতে হতাশ হয়ে পড়েন দীপিকা। একপর্যায়ে তার চোখে প্রায় পানি চলে আসে। তবে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান তিনি এবং পরে অনুপম খেরকে ধন্যবাদ জানান। ২০০৬ সালে কন্নড় সিনেমা ‘ঐশ্বরিয়া’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় দীপিকার। পরের বছর ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয় করে জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে। ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ দিয়ে হলিউডেও অভিষেক হয় তার। সর্বশেষ তাকে দেখা গেছে ‘সিংহাম এগেইন’ সিনেমায়। সামনে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। একসময় ঝাড়ু দেওয়ার অভিনয় করতে গিয়ে প্রায় কেঁদে ফেলা সেই দীপিকাই আজ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬