আধুনিক ক্রিকেটে বাড়ছে ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং। সেই সঙ্গে বাড়ছে ছক্কার সংখ্যাও। ব্যাটিংবান্ধব উইকেট ও ছোট বাউন্ডারির পাশাপাশি বড় ও পুরু ব্যাটও কি ব্যাটারদের বাড়তি সুবিধা দিচ্ছে? এমন প্রশ্নের মুখে এবার ব্যাটের মাপ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। ব্যাটারদের নির্ধারিত মাপের বাইরে ব্যাট ব্যবহারের সুযোগ বন্ধ করতে নিয়মিত গেজ দিয়ে ব্যাট পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের আগে যেকোনো সময় খেলোয়াড়দের ব্যাট নির্ধারিত মাপের গেজের মধ্য দিয়ে পরীক্ষা করতে পারবেন ম্যাচ কর্মকর্তারা। সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে প্রধান নির্বাহীদের কমিটি। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটির অন্যতম সুপারিশ ছিল এটি। আম্পায়ারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর নিয়মটি কার্যকর করা হবে। বর্তমানে এমসিসির ক্রিকেট আইনের ৫ নম্বর ধারায় ব্যাটের মাপ নির্ধারণ করা রয়েছে। সে অনুযায়ী, ব্যাটের প্রান্তের পুরুত্ব সর্বোচ্চ ১ দশমিক ৫৬ ইঞ্চি, গভীরতা ২ দশমিক ৬৪ ইঞ্চি এবং প্রস্থ ৪ দশমিক ২৫ ইঞ্চি হতে পারবে।
আরও পড়ুন,দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯১ রানেই অলআউট বাংলাদেশ
এর আগে গত বছর আইপিএলে প্রথমবারের মতো ব্যাটের মাপ যাচাইয়ে গেজ ব্যবহার শুরু হয়। সেখানে সুনীল নারাইন, রবীন্দ্র জাদেজা ও রিয়ান পরাগের মতো ক্রিকেটারের ব্যাট নির্ধারিত মাপের সঙ্গে না মেলায় পরিবর্তন করতে হয়েছিল। mছক্কার ক্রমবর্ধমান পরিসংখ্যানও আইসিসির উদ্বেগ বাড়িয়েছে। চলতি বছরের আইপিএলে প্রতি ম্যাচে গড়ে ১৯ দশমিক ২৭টি ছক্কা হয়েছে। অথচ ২০০৮ সালে প্রথম আসরে এই সংখ্যা ছিল গড়ে ৮ দশমিক ৮৮টি। এদিকে শুধু ব্যাট নয়, ক্রিকেট বলের মান উন্নত করতেও উদ্যোগ নিয়েছে আইসিসি। নতুন ধরনের বল পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুপারিশ করেছে সংস্থাটির ক্রিকেট কমিটি। ২০২৯ ও ২০৩০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন বল কেনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক দরপত্রপ্রক্রিয়া চালু এবং বল অনুমোদনের পদ্ধতি আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে ব্যাট ও বলের মান নিয়ন্ত্রণে নতুন উদ্যোগের মাধ্যমে ক্রিকেটে প্রতিযোগিতামূলক ভারসাম্য বজায় রাখতে চায় আইসিসি।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬