দৈনিক সংবাদ দিগন্ত

বাংলাদেশের জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় রদবদল, পিছিয়ে পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের ১০৪ রানের হারের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এসেছে।এই জয়ের ফলে শুধু সিরিজেই এগিয়ে যায়নি বাংলাদেশ, বরং পয়েন্ট টেবিলেও এক ধাপ এগিয়েছে টাইগাররা। অন্যদিকে পিছিয়ে পড়েছে পাকিস্তান।বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা অবস্থান করছে।আরও পড়ুন , ৮৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদচতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের অবস্থান এখন ষষ্ঠ স্থানে, আর পাকিস্তান নেমে গেছে সপ্তম স্থানে।ভারত এই রদবদলের ফলে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে।বাংলাদেশের জয়কে কেন্দ্র করে ইংল্যান্ডও এক ধাপ পিছিয়েছে এবং তারা এখন অষ্টম অবস্থানে রয়েছে।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি জয়ে ১২ পয়েন্ট দেওয়া হয়। ম্যাচ ড্র হলে উভয় দল ৪ পয়েন্ট করে পায়।পয়েন্ট শতাংশের ভিত্তিতেই নির্ধারণ করা হয় দলের অবস্থান।আরও পড়ুন , ঐতিহাসিক জয়: পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

বাংলাদেশের জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় রদবদল, পিছিয়ে পাকিস্তান