দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাবর্তন হলে ভারতের সঙ্গে পাকিস্তান

বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশ দল

নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশ দলকে।আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট করছে পাকিস্তান। তাতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইসিসি। তাই পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

এব্যাপারে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, পাকিস্তানকে তাদের প্রাপ্য সম্মান ও বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে না আনলে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না পাকিস্তান। 

আরো পড়ুন , বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার স্কোয়াডে বড় পরিবর্তন

তিনি জিও নিউজকে বলেন, ‘পাকিস্তান তখনই কেবল ভারতের সঙ্গে ম্যাচ খেলবে যখন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হবে এবং পাকিস্তানকে সম্মান দেয়া হবে।’

ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে রশিদ লতিফ বলেন, ‘যত ইচ্ছে আইসিসি চিঠি লিখুক। পিসিবিকে কেন চিঠি লিখছো, পাকিস্তান সরকারকে চিঠি লিখো। পিসিবি তো কোন প্রেস রিলিজ দেয়নি, চিঠিও লেখেনি।’

তিনি অপাকিস্তান সরকার আমাদের না করে দিয়েছে, যেমনটা ভারতকে তাদের সরকার না করে। আমরা সরকারের অধীনস্থ, আমরা যেতে পারি না। তোমরা এসে আমাদের নিয়ে যাও, বাংলাদেশকেও ডাকো। সব ঝামেলা শেষ করো।’

বিষয় : প্রতিবাদ বিশ্বকাপ আইসিসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাবর্তন হলে ভারতের সঙ্গে পাকিস্তান

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশ দলকে।আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ভারত ম্যাচ বয়কট করছে পাকিস্তান। তাতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইসিসি। তাই পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার অনুরোধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

এব্যাপারে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, পাকিস্তানকে তাদের প্রাপ্য সম্মান ও বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে না আনলে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না পাকিস্তান। 

আরো পড়ুন , বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার স্কোয়াডে বড় পরিবর্তন

তিনি জিও নিউজকে বলেন, ‘পাকিস্তান তখনই কেবল ভারতের সঙ্গে ম্যাচ খেলবে যখন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হবে এবং পাকিস্তানকে সম্মান দেয়া হবে।’

ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে রশিদ লতিফ বলেন, ‘যত ইচ্ছে আইসিসি চিঠি লিখুক। পিসিবিকে কেন চিঠি লিখছো, পাকিস্তান সরকারকে চিঠি লিখো। পিসিবি তো কোন প্রেস রিলিজ দেয়নি, চিঠিও লেখেনি।’

তিনি অপাকিস্তান সরকার আমাদের না করে দিয়েছে, যেমনটা ভারতকে তাদের সরকার না করে। আমরা সরকারের অধীনস্থ, আমরা যেতে পারি না। তোমরা এসে আমাদের নিয়ে যাও, বাংলাদেশকেও ডাকো। সব ঝামেলা শেষ করো।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত