দৈনিক সংবাদ দিগন্ত

ভিএআর নাটক আর লাল কার্ডের ম্যাচে ইউনাইটেডকে হারাল সিটি

লাল কার্ডের ম্যাচে ইউনাইটেডকে হারাল সিটি

ভিএআর নাটক, লাল কার্ড আর উত্তেজনায় ভরা ম্যানচেস্টার ডার্বিতে শেষ হাসি হাসল ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।ম্যাচের ২৩তম মিনিটে ঘটে বড় বিতর্ক। বল দখলের লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস ও সিটির ফিল ফোডেন মাটিতে পড়ে যান। ফোডেনকে সরাতে গিয়ে ফার্নান্দেস বল লাথি মারলে সেটি গিয়ে লাগে ফোডেনের পিঠে। ক্ষুব্ধ ফোডেন পাল্টা ফার্নান্দেসের পেটে লাথি মারেন।ঘটনাটি পর্যালোচনা করে সিটির ফোডেনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার। ফলে ম্যাচের বড় একটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় সিটিকে।তবে একজন কম নিয়েও ম্যাচের ৬০তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। 

আরও  পড়ুন, অভিষেকের ঝড়ে আফগানিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে ভারতের দুর্দান্ত শুরু

জোসকো গাভার্দিওলের দিক পরিবর্তন করা ক্রস থেকে পেছনের পোস্টে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন আর্লিং হালান্ড।প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে যায়। রিপ্লেতে দেখা যায়, ইউনাইটেডের প্যাট্রিক ডরগুর কারণে অল্পের জন্য অনসাইডে ছিলেন হালান্ড।গোল হজমের পর শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণে ওঠে ইউনাইটেড। কিন্তু সিটির রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা।শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে চার ম্যাচে এক ড্র ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিষয় : লাল কার্ড ম্যানচেস্টার সিটি হারাল সিটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ভিএআর নাটক আর লাল কার্ডের ম্যাচে ইউনাইটেডকে হারাল সিটি

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভিএআর নাটক, লাল কার্ড আর উত্তেজনায় ভরা ম্যানচেস্টার ডার্বিতে শেষ হাসি হাসল ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।ম্যাচের ২৩তম মিনিটে ঘটে বড় বিতর্ক। বল দখলের লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস ও সিটির ফিল ফোডেন মাটিতে পড়ে যান। ফোডেনকে সরাতে গিয়ে ফার্নান্দেস বল লাথি মারলে সেটি গিয়ে লাগে ফোডেনের পিঠে। ক্ষুব্ধ ফোডেন পাল্টা ফার্নান্দেসের পেটে লাথি মারেন।ঘটনাটি পর্যালোচনা করে সিটির ফোডেনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার। ফলে ম্যাচের বড় একটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় সিটিকে।তবে একজন কম নিয়েও ম্যাচের ৬০তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। 

আরও  পড়ুন, অভিষেকের ঝড়ে আফগানিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে ভারতের দুর্দান্ত শুরু

জোসকো গাভার্দিওলের দিক পরিবর্তন করা ক্রস থেকে পেছনের পোস্টে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন আর্লিং হালান্ড।প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে যায়। রিপ্লেতে দেখা যায়, ইউনাইটেডের প্যাট্রিক ডরগুর কারণে অল্পের জন্য অনসাইডে ছিলেন হালান্ড।গোল হজমের পর শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণে ওঠে ইউনাইটেড। কিন্তু সিটির রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা।শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে চার ম্যাচে এক ড্র ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত