দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার স্কোয়াডে বড় পরিবর্তন

শ্রীলঙ্কার স্কোয়াডে বড় পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সহ-আয়োজক দেশটির প্রাথমিক দল থেকে চূড়ান্ত স্কোয়াডে এসেছে একাধিক পরিবর্তন।

ঘোষিত স্কোয়াডে আবারও জায়গা পেয়েছেন কামিন্দু মেন্ডিস। পাশাপাশি দলে অন্তর্ভুক্ত হয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। ২৩ বছর বয়সী ব্যাটার পাভন রথনায়েকেও সুযোগ দিয়েছে নির্বাচকরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কাঁধে চোট পাওয়া পেসার এশান মালিঙ্গাও স্কোয়াডে রয়েছেন। তবে বাদ পড়েছেন বোলার প্রমোদ মাদুশান।

আরো পড়ুন , বিশ্বকাপ অনিশ্চয়তা কাটিয়ে শ্রীলঙ্কায় পাকিস্তান

বোলিং বিভাগে শ্রীলঙ্কার খুব একটা দুশ্চিন্তা নেই। পেস আক্রমণে থাকছেন দুশ্মন্ত চামীরা, মাথিশা পাথিরানা ও এশান মালিঙ্গা, যদিও মালিঙ্গার ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। স্পিন বিভাগে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহীশ থীকশানার নেতৃত্বে আছেন ওয়েলালাগে, আসালঙ্কা ও কামিন্দু।

গ্রুপ ‘বি’-তে থাকা শ্রীলঙ্কার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। গ্রুপের চারটি ম্যাচই হবে ঘরের মাঠে। ৮ ফেব্রুয়ারি প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে শ্রীলঙ্কা। এরপর ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমান, ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও ১৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।

বিষয় : পরিবর্তন টি-টোয়েন্টি শ্রীলঙ্কা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার স্কোয়াডে বড় পরিবর্তন

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সহ-আয়োজক দেশটির প্রাথমিক দল থেকে চূড়ান্ত স্কোয়াডে এসেছে একাধিক পরিবর্তন।

ঘোষিত স্কোয়াডে আবারও জায়গা পেয়েছেন কামিন্দু মেন্ডিস। পাশাপাশি দলে অন্তর্ভুক্ত হয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। ২৩ বছর বয়সী ব্যাটার পাভন রথনায়েকেও সুযোগ দিয়েছে নির্বাচকরা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে কাঁধে চোট পাওয়া পেসার এশান মালিঙ্গাও স্কোয়াডে রয়েছেন। তবে বাদ পড়েছেন বোলার প্রমোদ মাদুশান।

আরো পড়ুন , বিশ্বকাপ অনিশ্চয়তা কাটিয়ে শ্রীলঙ্কায় পাকিস্তান

বোলিং বিভাগে শ্রীলঙ্কার খুব একটা দুশ্চিন্তা নেই। পেস আক্রমণে থাকছেন দুশ্মন্ত চামীরা, মাথিশা পাথিরানা ও এশান মালিঙ্গা, যদিও মালিঙ্গার ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। স্পিন বিভাগে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহীশ থীকশানার নেতৃত্বে আছেন ওয়েলালাগে, আসালঙ্কা ও কামিন্দু।

গ্রুপ ‘বি’-তে থাকা শ্রীলঙ্কার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। গ্রুপের চারটি ম্যাচই হবে ঘরের মাঠে। ৮ ফেব্রুয়ারি প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে শ্রীলঙ্কা। এরপর ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমান, ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও ১৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত