আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদে বাংলাদেশ ক্রিকেট দল এক ধাপ এগিয়েছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে পেছনে ফেলে টাইগাররা উঠে এসেছে ৮ নম্বরে।আইসিসির বার্ষিক আপডেট অনুযায়ী, বাংলাদেশ এখন ২২৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে আট নম্বরে। অন্যদিকে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে নেমে গেছে ৯ নম্বরে। আফগানিস্তান ২২০ পয়েন্ট নিয়ে রয়েছে দশম স্থানে।র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত, ২৭৫ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (২৬২ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া (২৫৮ পয়েন্ট)।
আরও পড়ুন , ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনাল, অ্যাতলেটিকোকে হারিয়ে ইতিহাস গড়ল গানার্সরা
চার থেকে সাত নম্বরে রয়েছে নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)।নিচের দিকে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে ১১ ও ১২ নম্বরে অপরিবর্তিত রয়েছে। তবে বড় উন্নতি করেছে যুক্তরাষ্ট্র, ছয় পয়েন্ট যোগ করে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছে তারা। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড যথাক্রমে ১৪ ও ১৫ নম্বরে নেমে গেছে।বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে র্যাংকিংয়ে।
আরও পড়ুন , আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি
বিষয় : টি-টোয়েন্টি আইসিসি বিশ্ব চ্যাম্পিয়ন

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন