কাতারের রাজধানী দোহায় পাকিস্তান শাহীনসের কাছে ৪৮ রানে হেরেছে ভারত ‘এ’ দল। অধিনায়ক তিলক ভার্মার দুর্দান্ত সেঞ্চুরিও দলকে জেতাতে পারেনি। এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান শাহীনস। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দুই ওপেনার মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৬৬ রান। হুসাইন আউট হওয়ার পর তিন নম্বরে নামা নাজির কোনো রান না করেই ফিরে যান। তবে মাজ সাদাকাত ও হাসান নাওয়াজের ৫৪ রানের জুটি দলকে প্রাথমিক চাপ থেকে বের করে আনে। ৫৯ রান করে মাজ ফিরলে ভাঙে এই জুটি। এরপর অধিনায়ক আব্দুল সামাদকে নিয়ে দলের রান এগিয়ে নেন হাসান নাওয়াজ। চতুর্থ উইকেটে দুজনের ৬৫ রানের জুটি গড়ে ওঠে। সামাদ ২৮ রান করে আউট হলেও নাওয়াজ একপ্রান্ত আগলে রাখেন। তাঁর ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ৭৯ রান। শেষদিকে ফারহান ইউসুফের ৫৯ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৩১৩ রানে অলআউট হয় দলটি। ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩১৪ রান।
আরও পড়ুন,ম্যানইউর বিপক্ষে দাপুটে জয় লিভারপুলের
জবাবে শুরুতেই চাপে পড়ে ভারত ‘এ’। ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর মাত্র এক রানের ব্যবধানে দ্বিতীয় উইকেটও হারায় তারা। এরপর অভিষেক শর্মাকে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক তিলক ভার্মা। তৃতীয় উইকেটে দুজনের ৬৭ রানের জুটি গড়ে ওঠে। ৭০ রান করে অভিষেক ফিরলে ভাঙে সেই জুটি। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে ১২৯ রানেই ছয় উইকেট হারায় ভারত। তবে তিলক লড়াই চালিয়ে যান। শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ১১১ রানের জুটি গড়ে জয়ের আশা জাগান তিনি। দলীয় ২৪০ রানে শাহবাজ আউট হওয়ার পরের বলেই ভিপ্রাজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন আলী রেজা। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও ওই ওভারেই ভারতের জয়ের আশা অনেকটা শেষ হয়ে যায়। তিলক সেঞ্চুরি পূর্ণ করলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। ২৬৫ রানে অলআউট হয় ভারত ‘এ’। ফলে ৪৮ রানের জয় নিয়ে সেমিফাইনালে ওঠে পাকিস্তান শাহীনস।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬