দৈনিক সংবাদ দিগন্ত

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব বেশি দিন স্থায়ী হবে না এবং শিগগিরই এটি শেষ হতে যাচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-কে ফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা আর বেশি দিন সেখানে থাকব না। আমরা তাদের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছি।”ট্রাম্প আরও জানান, ইরানের আক্রমণাত্মক শক্তি পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তিনি সামাজিক মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইসফাহান-এর কাছে বিস্ফোরণের একটি ভিডিও শেয়ার করেন এবং দাবি করেন,আরো পড়ুন , মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা কুয়েত ও বাহরাইনে ড্রোন আক্রমণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের উল্লেখযোগ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লক্ষ্যবস্তু স্পষ্টভাবে প্রকাশ করেননি।হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরে গেলে এই গুরুত্বপূর্ণ নৌপথ “স্বয়ংক্রিয়ভাবেই” খুলে যাবে। তিনি উল্লেখ করেন, ৩২ দিন ধরে ইরান প্রণালি বন্ধ রাখায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।ট্রাম্প বলেন, “যেসব দেশ এই প্রণালি ব্যবহার করে, তারা নিজেরাই এটি খুলে নিতে পারবে। তেলের স্বার্থেই তারা তা করবে।”

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে : ট্রাম্প