দৈনিক সংবাদ দিগন্ত

গোপন নথি ফাঁস

ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা

ইউক্রেন যুদ্ধে রুশ সেনার আত্মহত্যা
ইউক্রেন যুদ্ধে রুশ সেনার আত্মহত্যা
ছবি: ইউক্রেন যুদ্ধে রুশ সেনার আত্মহত্যা

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। এ ছাড়া আরও ৮৮৫ জন সেনার মৃত্যুকে আগ্নেয়াস্ত্রের আঘাতে অনিশ্চিত উদ্দেশ্যপ্রণোদিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এসব মৃত্যুর উল্লেখযোগ্য অংশ আত্মহত্যা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে আসা রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের ফাঁস হওয়া নথিতে এসব তথ্য উঠে এসেছে। সব মিলিয়ে আত্মহত্যা ও সন্দেহজনক মৃত্যুর সংখ্যা একটি পূর্ণাঙ্গ রুশ রেজিমেন্টের সদস্যসংখ্যার প্রায় সমান। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষ দিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে দায়িত্ব পালন করছিলেন রুশ সার্জেন্ট আলেক্সি বোলগভ। দায়িত্ব পালনকালে তিনি স্ত্রীকে ফোনে সেখানকার পরিস্থিতি ভয়াবহ বলে জানিয়েছিলেন। এর পাঁচ সপ্তাহ পর ২৯ বছর বয়সে নিজ ইউনিটের কাছের একটি বনে গিয়ে তিনি আত্মহত্যা করেন।

আরও পড়ুন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষায় ধরা পড়ল ইউক্রেনের ৬৯৯ ড্রোন

প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে ব্যাপক প্রাণহানি, ঊর্ধ্বতন কমান্ডারদের চাপ, নির্যাতন এবং যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসার সুযোগের অভাব রুশ সেনাদের মধ্যে হতাশা বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফাঁস হওয়া নথির তথ্য অনুযায়ী, ২০২২ সালে রুশ সেনাদের আত্মহত্যার সংখ্যা ছিল ৫০-এর বেশি। ২০২৫ সালে তা বেড়ে ৩৬৫ জনে দাঁড়ায়। ২০২৬ সালেও প্রায় ৩০০ জন সেনার আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। তবে যুদ্ধক্ষেত্রে আত্মহত্যার অনেক ঘটনা গোপন রাখা হয় বলে সংশ্লিষ্ট কর্মীদের ধারণা। ফলে সরকারি পরিসংখ্যানে উঠে আসা সংখ্যার চেয়ে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : আত্মহত্যা রুশ সেনা ইউক্রেন যুদ্ধ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x