দৈনিক সংবাদ দিগন্ত

ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণের মৃত্যু

রাশিয়া ইউক্রেন যুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়িয়ার আ. রহিম (৩০) নামে এক যুবক ড্রোন হামলায় নিহত হয়েছে। আ. রহিম রাশিয়ার ভাড়াটে যোদ্ধা হয়ে যুদ্ধে যোগদান করেছিল। নিহত আব্দুর রহিম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা নামাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। আ. রহিম গত বছর রাশিয়া গিয়েছিলেন।আরও পড়ুন, নড়াইলের মধুমতী নদীতে গোসলে নেমে নিখোঁজের ২ দিন পর বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধারস্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানায়, আব্দুর রহিম ছিলেন পরিবারের উপার্জনক্ষম একমাত্র সদস্য। সংসারের অভাব-অনটন দূর করতে বিদেশে গিয়ে তিনি ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়েন। কিন্তু তার এমন করুণ মৃত্যু পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এদিকে নিহতের পরিবার সরকারের কাছে সহযোগিতা ও লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, অন্তত প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখতে চান তারা। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনায় যাতে আর কোনো বাংলাদেশী যুবক জড়িয়ে না পড়ে, সে ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। নিহতের বাবা মো: আজিজুল হক জানান, আমার পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিল আব্দুর রহিম। পরিবারের সুখের আশায় জমি বিক্রি করে তাকে বিদেশ পাঠাই। তার সাথে নিয়মিত কথা হতো পরিবারের যে কোন সময় যে কোন বিপদে তাকে পাশে পাওয়া যেত। হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সহযোদ্ধা ও পরিচিতদের মাধ্যমে গত ১১ মে রাতে তার মৃত্যুর খবর আমরা জানতে পারি। আমার পরিবারের এখন কি হবে আমি কেমন চলবো। আমার সব শেষ হয়ে গেল।আরও পড়ুন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল ঝরে পড়ামুক্ত ঘোষণা গংগাচড়া উপজেলাআব্দুর রহিম মা রমিছা খাতুন, মোবাইলে সন্তানের দেখে তার কথা মনে করে বার বার জ্ঞান হারাচ্ছে। আর বলতেছে আমার আদরের সন্তানকে ফিরিয়ে আনিয়া দেও। সে বলেছিল ঈদ করার জন্য আমাকে টাকা দিবে। এখন আমরা চলবো কিভাবে। আমার সব শেষ হয়ে গেছে। আমি আমার সন্তানের লাশ ফেরত চাই। নিহতের মামা, আফসার আলী বলেন আমার ভাঙ্গে খুব আদরের ছিল, আমার বোনের খুব কষ্টের সংসার, পরিবারের জন্য বিদেশে যায় আমার ভাগিনা হঠাৎ করে টাকার লোভে পরে যুদ্ধে জড়িয়ে যায়, আমরা ভাগিনার লাশ টা দ্রুত ফেরত চাই। এর পাশাপাশি সরকার যেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ায়।আরও পড়ুন, চেয়ারম্যান শামসুল হুদার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হলো মনিরাম বিদ্যালয় মাঠএ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলায় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, আমরা এই পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আর দ্রুত লাশটি ফেরত আনতে যে ব্যবস্থা করার দরকার আমরা তা চেষ্টা করব। এর পাশাপাশি তিনি সতর্ক করে বলেন অর্থের প্রলোভনে পড়ে এরকম ফাঁদে যেন কেউ পা না দেয়।

ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি তরুণের মৃত্যু