ক্যান্সারের সঙ্গে পাঁচ বছর ধরে লড়াই করছেন উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিন। দীর্ঘ চিকিৎসার পর স্বাভাবিক জীবনে ফিরলেও ফের কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনি। এবার তার শরীরে ধরা পড়েছে ওভারিয়ান ক্যান্সার।রোববার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন সামিয়া আফরিন। তিনি জানান, মাত্র তিন মাস আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়। দ্রুত অস্ত্রোপচার করা হলে পরীক্ষায় সেটি হাই-গ্রেড কার্সিনোমা হিসেবে ধরা পড়ে। বর্তমানে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নিচ্ছেন তিনি।
আরও পড়ুন, চমকে দিলেন চমক
সামিয়া জানান, এর আগে পাঁচ বছর ধরে ক্যান্সারের চিকিৎসার মধ্য দিয়ে গেছেন। প্রথমবার তাকে কেমোথেরাপি নিতে হয়নি; ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। তবে এবারকার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন।কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যেতে পারে—এই বিষয়টি মাথায় রেখেই আগেভাগে চুল ছোট করেছেন অভিনেত্রী। নতুন হেয়ারকাটের ভিডিও প্রকাশ করে নিজের নতুন লুককে উদযাপন এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার কথাও জানিয়েছেন তিনি।সামিয়া বলেন, যারা ক্যান্সারের এই কঠিন পথ পেরিয়েছেন, তারাই জানেন লড়াইটি কতটা কঠিন। একই সঙ্গে কাছের কোনো মানুষকে যেন কখনো এমন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে না হয়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।নতুন এই লড়াইয়ে সামিয়া আফরিনের দ্রুত সুস্থতা কামনা করছেন তার সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
বিষয় : লড়াই কঠিন লড়াই দীর্ঘ চিকিৎসা

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন