দৈনিক সংবাদ দিগন্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের তিন বিশ্বরেকর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিধ্বংসী ব্যাটিংয়ে তিনটি বিশ্বরেকর্ড গড়েছে ভারত। কিউইদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। তাঁদের আগ্রাসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি হয়। ম্যাচের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন দুই ভারতীয় ব্যাটার। মাত্র ২.২ ওভারেই বিনা উইকেটে ৫৩ রান তুলে নেয় ভারত। এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দলীয় ৫০ রানের রেকর্ডে যৌথভাবে জায়গা করে নেয় দলটি। এরপর ব্যাটিংয়ের গতি আরও বাড়িয়ে মাত্র পাঁচ ওভারেই দলীয় সংগ্রহ ১০০ রানে নিয়ে যান অভিষেক ও বৈভব। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দলীয় শতরানের নতুন রেকর্ড গড়ে ভারত।আরো পড়ুন, বিতর্কিত ভিডিও ঘিরে চীনে চাপে এমবাপ্পেএর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ৫.৩ ওভারে ১০০ রান করেছিল। একই সময়ে ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষেও ১০০ রান করেছিল অস্ট্রেলিয়া। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ভারত। শুধু দ্রুততম দলীয় শতরান নয়, পাওয়ারপ্লেতেও রেকর্ড গড়েছে দলটি। প্রথম ছয় ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১১৮ রান, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর। এর আগে ২০২১ সালে সোফিয়ায় সার্বিয়ার বিপক্ষে রোমানিয়ার করা ১১৬ রান ছিল এই রেকর্ডের মালিক। এ ছাড়া মাত্র ২.২ ওভারে ৫০ রান পূর্ণ করে দ্রুততম দলীয় অর্ধশতকের রেকর্ডেও পাপুয়া নিউগিনি ও রোমানিয়ার পাশে নাম লেখায় ভারত। অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর এই বিধ্বংসী সূচনা টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের আক্রমণাত্মক ব্যাটিংয়ের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের তিন বিশ্বরেকর্ড