সাদা বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। সিরিজে ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো।একই সময়ে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কার মহিলা দল।
সোমবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে ম্যাচটি হবে ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
আরো পড়ুন , বাংলাদেশে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার নারী দল
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর দুইটায়।অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ এপ্রিল হবে চট্টগ্রামে। একই ভেন্যুতে পরের ম্যাচ ২৯ এপ্রিল। মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই হবে সন্ধ্যা ৬টায়।
পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। দ্বিতীয় ওয়ানডের পর ২১ এপ্রিল ঢাকা ছেড়ে চট্টগ্রামে যাবে দুদল। দ্বিতীয় টি-টোয়েন্টির পর ৩০ এপ্রিল সেখান থেকে ঢাকায় ফিরবে দুদল।এদিকে শ্রীলঙ্কা মহিলা দল ১৭ এপ্রিল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য সাদা বলের সফরে বাংলাদেশে আসবে। ২০, ২২ এবং ২৫ এপ্রিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে।
বিষয় : টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ড

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন