দীর্ঘ দুই মাসের চোটের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আবার মাঠে ফিরেছেন। সান্তোসের হয়ে তিনি ক্যাম্পেওনাতো পওলিস্তা লিগে ভেলো ক্লাবের বিপক্ষে খেলেন, ম্যাচে সান্তোস ৬-০ গোলে বড় জয় পেয়েছে।ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। মাঠে নামার পরই দেখা যায় তাকে আত্মবিশ্বাসী ও উদ্যমী। কয়েকটি দৃষ্টিনন্দন মুহূর্ত উপহার দেন তিনি, পাশাপাশি প্রতিপক্ষের কঠিন ট্যাকলও সামলাতে হয়।ম্যাচ শেষে সান্তোস কোচ হুয়ান পাবলো ভয়ভোদা বলেন,‘নেইমারকে সবারই প্রয়োজন, সান্তোস ও জাতীয় দলে।
আরো পড়ুন , এক হারে পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন শেষ
সে ভালো খেললে আনচেলত্তিও খুশি হবেন। সে বিশ্বমানের খেলোয়াড় এবং এখনও জয়ের তীব্র ইচ্ছা রাখে। অনুশীলন ও ম্যাচে সে সর্বদা সেরাটা দিতে চায়।’গত বছরের ৭ ডিসেম্বর ব্রাজিলিয়ান লিগে ক্রুজেইরোর বিপক্ষে খেলার পর থেকেই মাঠের বাইরে ছিলেন নেইমার। বাম হাঁটুর মেনিস্কাসে অস্ত্রোপচারের কারণে তাকে দীর্ঘ সময় পুনর্বাসনে থাকতে হয়েছিল।কোচ ভয়ভোদা বলেন, ‘দল কঠোর পরিশ্রম করছে এবং ক্লাবের গুরুত্ব বুঝে খেলছে। নেইমার দলের তারকা হিসেবে থাকলে সবার কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স আশা করা যায়।’
বিষয় : বিশ্বকাপ নেইমার মাঠে ফিরেছেন

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন