গ্রুপ এ এর সুপার এইটের সমীকরণ এখন অনেকটাই পরিষ্কার। তবু শেষ ম্যাচের আগে কয়েকটি দলের ভাগ্য এখনো ঝুলে আছে।ভারত ইতোমধ্যে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে। তারা নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হারলেও কোনো সমস্যা নেই। তিন ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ৬। এই গ্রুপ থেকে আর দুটি দলের একসঙ্গে ৬ পয়েন্ট পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে ভারতের পরের পর্ব নিশ্চিত।
শীর্ষস্থান হারানোর সম্ভাবনা থাকলেও এই ফরম্যাটের বিশ্বকাপে সেটার তেমন কোনো গুরুত্ব নেই। কারণ আগেই সুপার এইটের গ্রুপ নির্ধারণ করে রাখা হয়েছে। পাকিস্তান চাইলে গ্রুপের শীর্ষেও উঠতে পারে, তবে সেটিও বাস্তবে বাড়তি সুবিধা দেবে না।
আরো পড়ুন , বিশ্বকাপের সুপার এইটের পথে চ্যালেঞ্জে অস্ট্রেলিয়া
ভারতের কাছে ৬১ রানের হারের পর পাকিস্তানের সামনে তৈরি হয়েছে নতুন শঙ্কা। কাজটা একদিকে সহজ, আবার কঠিনও। নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতেই হবে। হারলেই বিদায়। জয়ের ব্যবধান কোনো বিষয় নয়। এমনকি ম্যাচ পরিত্যক্ত হলেও পাকিস্তান এগিয়ে যাবে।
কাগজে কলমে নামিবিয়া দুর্বল দল হলেও তারা মোটেও সহজ প্রতিপক্ষ নয়। চমক দেখানোর ক্ষমতা আছে তাদের।এই হারের ফলে পাকিস্তান নেমে গেছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। কারণ তাদের নেট রান রেট এখন যুক্তরাষ্ট্রের চেয়ে খারাপ। যুক্তরাষ্ট্র নিজেদের সব ম্যাচ খেলে ফেলেছে। তাই তাদের নেট রান রেট আর বদলাবে না। পাকিস্তান হারলে তাদের নেট রান রেট আরও খারাপ হবে। ফলে হার মানেই সালমান আলী আঘাদের দলের বিদায়।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন