দৈনিক সংবাদ দিগন্ত

পাকিস্তানি সেনা অভিযানে ২২ জন তালেবান নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া-তে যৌথ গোয়েন্দা ভিত্তিক অভিযানে অন্তত ২২ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার এ তথ্য জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। প্রতিবেদনে বলা হয়, খাইবার জেলায় নিরাপত্তা বাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়, যেখানে পাকিস্তানি তালেবান বা টিটিপি-র উপস্থিতির তথ্য ছিল। অভিযানে নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।আরও পড়ুন, ‘রুচিহীন ও অনুপযুক্ত’ : ট্রাম্পকে ভারতের জবাবসামরিক কর্তৃপক্ষের দাবি, তারা ওই এলাকায় একাধিক ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত ছিল। সাম্প্রতিক সময়ে কেপি প্রদেশে সশস্ত্র হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চাপে রয়েছে নিরাপত্তা বাহিনী। ইসলামাবাদের অভিযোগ, সীমান্তের ওপারে থাকা কিছু শক্তি এবং বাইরের সমর্থনে এই গোষ্ঠীগুলো সক্রিয় হচ্ছে। তবে আফগানিস্তান ও ভারত এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।আরও পড়ুন, গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ৫.৭ মাত্রার ভূমিকম্পবিশ্লেষকদের মতে, আফগান সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর আগে চলতি সপ্তাহেই বান্নু জেলায় এক আত্মঘাতী হামলাকারীসহ দুই সশস্ত্র ব্যক্তিকে নিহত করার কথা জানায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।

পাকিস্তানি সেনা অভিযানে ২২  জন তালেবান নিহত