দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৭ মে ২০২৬

৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও রাজধানী ইসলামাবাদজুড়ে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার সন্ধ্যায় অনুভূত হওয়া এ ভূমিকম্পে জেলাম জেলার জালালপুর শরিফ এলাকায় একটি বাড়ি ধসে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন, ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পিন্ড দাদান খান ও আশপাশের এলাকায় একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ, উদ্ধারকারী দল ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম ও ক্ষয়ক্ষতির মূল্যায়নে কাজ করছেন।

আরও পড়ুন, ভোটের ফল মানতে নারাজ মমতা, মামলার পথে তৃণমূল!

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার।

আরও পড়ুন, হামলার পর চড়ল তেলের বাজার, অস্থিরতা বিশ্বজুড়ে

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলাম থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের কম্পন ইসলামাবাদ, লাহোর, গুজরানওয়ালা, ওকারা, শেখুপুরা ও মান্দি বাহাউদ্দিনসহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

বিষয় : ভূমিকম্প নিহত আহত পাকিস্তান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও রাজধানী ইসলামাবাদজুড়ে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার সন্ধ্যায় অনুভূত হওয়া এ ভূমিকম্পে জেলাম জেলার জালালপুর শরিফ এলাকায় একটি বাড়ি ধসে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন, ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পিন্ড দাদান খান ও আশপাশের এলাকায় একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ, উদ্ধারকারী দল ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম ও ক্ষয়ক্ষতির মূল্যায়নে কাজ করছেন।

আরও পড়ুন, ভোটের ফল মানতে নারাজ মমতা, মামলার পথে তৃণমূল!

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার।

আরও পড়ুন, হামলার পর চড়ল তেলের বাজার, অস্থিরতা বিশ্বজুড়ে

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলাম থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের কম্পন ইসলামাবাদ, লাহোর, গুজরানওয়ালা, ওকারা, শেখুপুরা ও মান্দি বাহাউদ্দিনসহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত