দৈনিক সংবাদ দিগন্ত

ভোটের ফল মানতে নারাজ মমতা, মামলার পথে তৃণমূল!

বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এখনও আনুষ্ঠানিকভাবে মেনে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণার পর থেকেই গণনাকেন্দ্রে ‘লুটপাটের’ অভিযোগ তুলে অন্তত ১৫০টি আসনে তৃণমূলকে জোর করে হারানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন, ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

রোববার ফেসবুক লাইভে মামলার ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী। সেই মামলার প্রস্তুতিও শুরু করেছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী পিটিশন দায়ের করতে অনীহা দেখাচ্ছেন অনেক পরাজিত প্রার্থী। এতে আইনি লড়াইয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

আরও পড়ুন, টোকিওর শপিং সেন্টারে তীব্র গন্ধ, হাসপাতালে ভর্তি ১৯

আরও পড়ুন, বিয়ের পর জানা গেল ‘ভাই’ আসলে স্বামী!

কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, জাঙ্গিপাড়ার পরাজিত প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী মামলার প্রক্রিয়ায় যুক্ত হতে রাজি হননি। এমনকি রাজনীতি ছাড়ার কথাও বলেছেন বলে দাবি করেন তিনি। এদিকে তৃণমূলের অভিযোগ, বহু কেন্দ্রে ইভিএমের ১৭-সি ফর্মের নম্বর মেলেনি এবং ভোটযন্ত্রের চার্জ নিয়েও প্রশ্ন রয়েছে।

বিষয় : মমতা তৃণমূল ভোটের ফল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

ভোটের ফল মানতে নারাজ মমতা, মামলার পথে তৃণমূল!

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

বিধানসভা নির্বাচনে বিজেপির জয় এখনও আনুষ্ঠানিকভাবে মেনে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণার পর থেকেই গণনাকেন্দ্রে ‘লুটপাটের’ অভিযোগ তুলে অন্তত ১৫০টি আসনে তৃণমূলকে জোর করে হারানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুন, ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

রোববার ফেসবুক লাইভে মামলার ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী। সেই মামলার প্রস্তুতিও শুরু করেছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী পিটিশন দায়ের করতে অনীহা দেখাচ্ছেন অনেক পরাজিত প্রার্থী। এতে আইনি লড়াইয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

আরও পড়ুন, টোকিওর শপিং সেন্টারে তীব্র গন্ধ, হাসপাতালে ভর্তি ১৯

আরও পড়ুন, বিয়ের পর জানা গেল ‘ভাই’ আসলে স্বামী!

কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, জাঙ্গিপাড়ার পরাজিত প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী মামলার প্রক্রিয়ায় যুক্ত হতে রাজি হননি। এমনকি রাজনীতি ছাড়ার কথাও বলেছেন বলে দাবি করেন তিনি। এদিকে তৃণমূলের অভিযোগ, বহু কেন্দ্রে ইভিএমের ১৭-সি ফর্মের নম্বর মেলেনি এবং ভোটযন্ত্রের চার্জ নিয়েও প্রশ্ন রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত