দৈনিক সংবাদ দিগন্ত

টোকিওর শপিং সেন্টারে তীব্র গন্ধ, হাসপাতালে ভর্তি ১৯

জাপানের রাজধানী টোকিওর একটি অভিজাত শপিং মলে রহস্যজনক স্প্রে ছড়িয়ে পড়ার ঘটনায় অন্তত ১৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার গিনজা সিক্স শপিং সেন্টারের নিচতলায় একটি এটিএম বা ক্যাশ মেশিন এলাকায় এক ব্যক্তি সন্দেহজনক কিছু স্প্রে করেন। এরপরই পুরো এলাকায় তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে এবং উপস্থিত অনেকের গলায় জ্বালা, ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়।

আরও পড়ুন, যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত একাধিক

পুলিশ ধারণা করছে, স্প্রে করা পদার্থটি ক্যাপসাইসিন জাতীয় হতে পারে। ক্যাপসাইসিন সাধারণত মরিচে পাওয়া যায় এবং এটি চোখ ও গলায় তীব্র জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। জাপানি সংবাদমাধ্যম এনএইচকের বরাতে জানা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে এখনও খুঁজছে পুলিশ।

আরও পড়ুন, ‘বিশ্ববাসী সুখবর পেতে পারে’: ইরান নিয়ে ইঙ্গিত মার্কো রুবিওর

ঘটনাস্থলে থাকা এক বৃদ্ধা জানান, এটিএমের দিকে এগোতেই তার গলায় তীব্র জ্বালা শুরু হয়। তিনি প্রথমে ভেবেছিলেন সেখানে হয়তো আগুন লেগেছে বা অন্য কোনো দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্সসহ বিপুল সংখ্যক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। নিরাপত্তার স্বার্থে শপিং সেন্টারের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন, বিয়ের পর জানা গেল ‘ভাই’ আসলে স্বামী!

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে জীবাণু-প্রতিরোধী স্যুট পরিহিত উদ্ধারকর্মীদের মলের ভেতর থেকে মানুষজনকে বের করে আনতে দেখা গেছে।

বিষয় : জাপান শপিং মল টোকিও হাসপাতাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

টোকিওর শপিং সেন্টারে তীব্র গন্ধ, হাসপাতালে ভর্তি ১৯

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

জাপানের রাজধানী টোকিওর একটি অভিজাত শপিং মলে রহস্যজনক স্প্রে ছড়িয়ে পড়ার ঘটনায় অন্তত ১৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার গিনজা সিক্স শপিং সেন্টারের নিচতলায় একটি এটিএম বা ক্যাশ মেশিন এলাকায় এক ব্যক্তি সন্দেহজনক কিছু স্প্রে করেন। এরপরই পুরো এলাকায় তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ে এবং উপস্থিত অনেকের গলায় জ্বালা, ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়।

আরও পড়ুন, যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত একাধিক

পুলিশ ধারণা করছে, স্প্রে করা পদার্থটি ক্যাপসাইসিন জাতীয় হতে পারে। ক্যাপসাইসিন সাধারণত মরিচে পাওয়া যায় এবং এটি চোখ ও গলায় তীব্র জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। জাপানি সংবাদমাধ্যম এনএইচকের বরাতে জানা গেছে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে এখনও খুঁজছে পুলিশ।

আরও পড়ুন, ‘বিশ্ববাসী সুখবর পেতে পারে’: ইরান নিয়ে ইঙ্গিত মার্কো রুবিওর

ঘটনাস্থলে থাকা এক বৃদ্ধা জানান, এটিএমের দিকে এগোতেই তার গলায় তীব্র জ্বালা শুরু হয়। তিনি প্রথমে ভেবেছিলেন সেখানে হয়তো আগুন লেগেছে বা অন্য কোনো দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্সসহ বিপুল সংখ্যক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। নিরাপত্তার স্বার্থে শপিং সেন্টারের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন, বিয়ের পর জানা গেল ‘ভাই’ আসলে স্বামী!

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে জীবাণু-প্রতিরোধী স্যুট পরিহিত উদ্ধারকর্মীদের মলের ভেতর থেকে মানুষজনকে বের করে আনতে দেখা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত