দৈনিক সংবাদ দিগন্ত

যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত একাধিক

ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সেখানে হামলার মাত্রা আরও বেড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শনিবার একদিনেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অন্তত ৪০টি হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন, ‘বিশ্ববাসী সুখবর পেতে পারে’: ইরান নিয়ে ইঙ্গিত মার্কো রুবিওর

প্রতিবেদনে বলা হয়, ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে এক সিরীয় নাগরিক নিহত হন। একই দিনে পৃথক আরেকটি ড্রোন হামলায় প্রাণ হারান এক তরুণ লেবানিজ। আর আরব সালিম শহরে বিমান হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে। হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে সেখানে আবারও হামলার ঘটনা ঘটে। এতে এক প্যারামেডিক নিহত হন বলে জানা গেছে।

আরও পড়ুন, পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চলমান হামলা দক্ষিণ লেবাননের সাধারণ মানুষের জীবনকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। অনেকেই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন—নিজ এলাকায় ঝুঁকি নিয়ে থাকবেন, নাকি নিরাপদ স্থানে সরে যাবেন। তাদের দাবি, ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতার আলোচনা চললেও তা দক্ষিণ লেবাননের বাস্তব পরিস্থিতিতে তেমন কোনো প্রভাব ফেলছে না।

আরও পড়ুন, স্বামীর ক্যানসারের কারণে জাতীয় গোয়েন্দা প্রধানের পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ড

স্থানীয়রা আরও বলছেন, ইসরায়েলের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ না থাকলে এই হামলা বন্ধ হওয়ার সম্ভাবনা কম। বর্তমানে দক্ষিণ লেবাননের অন্তত ৫৫টি শহর ও গ্রাম ইসরায়েলি দখলে রয়েছে বলে দাবি করা হয়েছে। চলমান সংঘাতে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অনেকে এখনো ২০২৪ সালের যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে সংগ্রাম করছেন।

বিষয় : নিহত যুদ্ধবিরতি দক্ষিণ লেবানন ইসরায়েলি হামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

যুদ্ধবিরতি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত একাধিক

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সেখানে হামলার মাত্রা আরও বেড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শনিবার একদিনেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অন্তত ৪০টি হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন, ‘বিশ্ববাসী সুখবর পেতে পারে’: ইরান নিয়ে ইঙ্গিত মার্কো রুবিওর

প্রতিবেদনে বলা হয়, ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে এক সিরীয় নাগরিক নিহত হন। একই দিনে পৃথক আরেকটি ড্রোন হামলায় প্রাণ হারান এক তরুণ লেবানিজ। আর আরব সালিম শহরে বিমান হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে। হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে সেখানে আবারও হামলার ঘটনা ঘটে। এতে এক প্যারামেডিক নিহত হন বলে জানা গেছে।

আরও পড়ুন, পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চলমান হামলা দক্ষিণ লেবাননের সাধারণ মানুষের জীবনকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। অনেকেই এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন—নিজ এলাকায় ঝুঁকি নিয়ে থাকবেন, নাকি নিরাপদ স্থানে সরে যাবেন। তাদের দাবি, ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতার আলোচনা চললেও তা দক্ষিণ লেবাননের বাস্তব পরিস্থিতিতে তেমন কোনো প্রভাব ফেলছে না।

আরও পড়ুন, স্বামীর ক্যানসারের কারণে জাতীয় গোয়েন্দা প্রধানের পদ ছাড়ছেন তুলসী গ্যাবার্ড

স্থানীয়রা আরও বলছেন, ইসরায়েলের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ না থাকলে এই হামলা বন্ধ হওয়ার সম্ভাবনা কম। বর্তমানে দক্ষিণ লেবাননের অন্তত ৫৫টি শহর ও গ্রাম ইসরায়েলি দখলে রয়েছে বলে দাবি করা হয়েছে। চলমান সংঘাতে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অনেকে এখনো ২০২৪ সালের যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে সংগ্রাম করছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত