দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

১৫৮ রান তাড়ায় নাটকীয় জয়, অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারাল পাকিস্তান

১৫৮ রান তাড়ায় নাটকীয় জয়

নাটকীয় এক লড়াই শেষে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। লাহোরে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে স্বাগতিকরা।১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও মাঝপথে বিপদে পড়ে পাকিস্তান। ১১২ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়।তবে সেই সময় হাল ধরেন শাদাব খান ও আবদুল সামাদ। সপ্তম উইকেটে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। শাদাব করেন ২৯ রান আর সামাদ ১৮ রানে অপরাজিত থাকেন। এর আগে বাবর আজম ৪০ রান করে দলের ভিত গড়ে দেন।

আরও  পড়ুন, চেলসির সাবেক রেকর্ড গোলদাতা ববি ট্যাম্বলিংয়ের মৃত্যু

৪১ দশমিক ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য স্পর্শ করে পাকিস্তান।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই ম্যাথু শর্টকে ফেরান পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি।জশ ইংলিসের ৬৫ রানের লড়াকু ইনিংস ছাড়া বড় কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। একসময় ২ উইকেটে ৯৮ রান থাকা অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৫৭ রানে।বল হাতে পাকিস্তানের হয়ে অধিনায়ক শাহিন আফ্রিদি ৩ উইকেট নেন। এছাড়া শাদাব খান ও আবরার আহমেদ শিকার করেন দুটি করে উইকেট।এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় পাকিস্তান।

আরও  পড়ুন, নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফ ফাইনালে বাংলাদেশ নারী দল

বিষয় : পাকিস্তান অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

১৫৮ রান তাড়ায় নাটকীয় জয়, অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারাল পাকিস্তান

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

নাটকীয় এক লড়াই শেষে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। লাহোরে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে স্বাগতিকরা।১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও মাঝপথে বিপদে পড়ে পাকিস্তান। ১১২ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়।তবে সেই সময় হাল ধরেন শাদাব খান ও আবদুল সামাদ। সপ্তম উইকেটে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। শাদাব করেন ২৯ রান আর সামাদ ১৮ রানে অপরাজিত থাকেন। এর আগে বাবর আজম ৪০ রান করে দলের ভিত গড়ে দেন।

আরও  পড়ুন, চেলসির সাবেক রেকর্ড গোলদাতা ববি ট্যাম্বলিংয়ের মৃত্যু

৪১ দশমিক ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য স্পর্শ করে পাকিস্তান।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই ম্যাথু শর্টকে ফেরান পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি।জশ ইংলিসের ৬৫ রানের লড়াকু ইনিংস ছাড়া বড় কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। একসময় ২ উইকেটে ৯৮ রান থাকা অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৫৭ রানে।বল হাতে পাকিস্তানের হয়ে অধিনায়ক শাহিন আফ্রিদি ৩ উইকেট নেন। এছাড়া শাদাব খান ও আবরার আহমেদ শিকার করেন দুটি করে উইকেট।এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় পাকিস্তান।

আরও  পড়ুন, নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফ ফাইনালে বাংলাদেশ নারী দল

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত