দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফ ফাইনালে বাংলাদেশ নারী দল

টানা তৃতীয়বার সাফ ফাইনালে বাংলাদেশ নারী দল

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপার আরেক ধাপ কাছে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।বুধবার (৩ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।ম্যাচের ২৩ মিনিটে নেপাল প্রথম গোল করে এগিয়ে যায়। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে কর্নার কিক থেকে দারুণ এক বাঁকানো শটে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা।

আরও পড়ুন , বিশ্বকাপে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে মেসি, নজরে গোল ও রেকর্ডের মুকুট

বিরতির পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমিয়ে তোলে। ৭৮ মিনিটে সাগরিকা গোলের সহজ সুযোগ মিস করলেও ম্যাচের শেষ মুহূর্তে আসে নাটকীয়তা।যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের পাসে চাপ তৈরি হলে নেপালের ডিফেন্ডার আত্মঘাতী গোল করে বসে। আর তাতেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।এই জয়ের ফলে ৬ জুন অনুষ্ঠিতব্য ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।

আরও  পড়ুন ,বাংলাদেশ নারী ফুটবলের নতুন ইতিহাস, টানা তৃতীয় ফাইনাল

বিষয় : শক্তিশালী নারী দল সাফ ফাইনালে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফ ফাইনালে বাংলাদেশ নারী দল

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপার আরেক ধাপ কাছে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।বুধবার (৩ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।ম্যাচের ২৩ মিনিটে নেপাল প্রথম গোল করে এগিয়ে যায়। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে কর্নার কিক থেকে দারুণ এক বাঁকানো শটে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা।

আরও পড়ুন , বিশ্বকাপে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে মেসি, নজরে গোল ও রেকর্ডের মুকুট

বিরতির পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমিয়ে তোলে। ৭৮ মিনিটে সাগরিকা গোলের সহজ সুযোগ মিস করলেও ম্যাচের শেষ মুহূর্তে আসে নাটকীয়তা।যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের পাসে চাপ তৈরি হলে নেপালের ডিফেন্ডার আত্মঘাতী গোল করে বসে। আর তাতেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।এই জয়ের ফলে ৬ জুন অনুষ্ঠিতব্য ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।

আরও  পড়ুন ,বাংলাদেশ নারী ফুটবলের নতুন ইতিহাস, টানা তৃতীয় ফাইনাল

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত